,

যত দ্রুত কাবুল ছাড়তে পারবো, ততই মঙ্গলজনক: বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই আমাদের ওপর আইএসের হামলার প্রবণতা বাড়বে।যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারবো, ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক।’

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাইডেন এক বিবৃতিতে এ কথা বলেন। খবর বিবিসির।

জো বাইডেন বলেন, ‘তালেবান আমাদের লোকদের কাবুল থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদের মুখে বলা কথা গ্রহণ করব না।’

কাবুলে আইএসের হামলার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘কাবুল থেকে মার্কিন সেনা ও নাগরিকদের সরিয়ে আনার কাজ খুব শিগগিরই শেষ হবে। কারণ আফগানিস্তানে আইএসের হুমকি বাড়ছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই আমাদের ওপর আইএসের হামলার প্রবণতা বাড়বে।

এদিকে, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সৈন্য, দেশটির নাগরিক ও তাদের অনুগত আফগানদের কাবুল ছাড়ার সময়সীমা আর বাড়াতে রাজি নয় তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায় সেনা প্রত্যাহার কার্যক্রমের সময়সীমা বাড়ানোর আহ্বান জানালেও তাতে সায় দেয়নি তালেবান। ফলে আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে চেষ্টা করছে মার্কিন সেনারা।

গত ১৫ আগস্ট তালেবান দেশটির রাজধানী কাবুল দখলের পর বিমানে ৭০ হাজার ৭০০ জন মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে মার্কিন নাগরিক ও তাদের অনুগত আফগানরা রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য