,

ফের বিয়ে করছেন ন্যান্সি, বাগদান সম্পন্ন

news-image

অনলাইন ডেস্ক : আবারও বিয়ে করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। পাত্র অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী।

কয়েকদিন আগে পারিবারিকভাবে আংটি বদল করেছেন তারা। এরই মধ্যে ন্যান্সি ও মেহেদী ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টবক্সে সংগীতাঙ্গনের অনেকেই শুভেচ্ছা-শুভকামনা জানাচ্ছেন ন্যান্সিকে।

ন্যান্সি বলেন, ‘ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করব। কিন্তু করোনা আর শোকের মাস-সবমিলিয়ে অনুষ্ঠান করতে পারব কিনা জানি না। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ের কাজটা সেরে ফেলব।’
গানের সূত্রেই মেহেদীর সঙ্গে পরিচয় ন্যান্‌সির। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পেয়েছিল।

নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সি পরবর্তী সময়ে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। এপ্রিলে জায়েদের সঙ্গে আলাদা থাকার কথা জানান ন্যান্সি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য