,

পাবজি খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : অনলাইন গেম পাবজি খেলাকে কেন্দ্র করে বন্ধু মো. সজিব মিয়ার হাতে খুন হয়েছেন কিশোর গোলাম রসুল। গত ২৭ জুলাই দিবাগত রাতে মাগুরা সদর থানা এলাকায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। ।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর মালীবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। এ ঘটনায় সজিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ফ্রি-ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে অভিযুক্ত কিশোর মাগুরা সদরের বেরইল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজিব মিয়ার সঙ্গে একই গ্রামের কাজী গোলাম রসুলের বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে গত ২৭ জুলাই রাতে গোলাম রসুলকে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজিব।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় গোলাম রসুলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের ধারাবাহিকতায় নরসিংদী সদর থানা থেকে সজিবকে গ্রেফতার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য