,

সাগরে একবার জাল ফেলেই ১৭০ মণ ইলিশ, মাঝিকে স্বর্ণের চেইন উপহার!

news-image

বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একবার জাল ফেলেই ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। মাছগুলো বিক্রি হয়েছে প্রায় ৫০ লাখ টাকায়। এদিকে একসঙ্গে এতো মাছ ধরা পড়ার খুশিতে ট্রলারের মাঝিকে ৫০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছেন ট্রলার মালিক।

গত রবিবার (২২ আগস্ট) রাতে ফেলা জালে পাথরঘাটা বৃহত্তম মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি আল মদিনা নামের মাছ ধরা ট্রলারে মাছগুলো ধরা পড়ে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মাছ ২১ থেকে ৫২ হাজার টাকা মণ দরে প্রায় ৫০ লাখ টাকায় কিনে নেন ১৫ জন পাইকার।

এফবি আল মদিনা ট্রলারের মাঝি মো. ইমরান হোসেন বলেন, শনিবার (২১ আগস্ট) পাথরঘাটা থেকে রসদ নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যাই। রবিবার রাতে জাল পেতে সোমবার (২৩ আগস্ট) সকালে জাল তুললে প্রচুর মাছ পাই। ট্রলারে মাছ রাখার জায়গা না হওয়ায় সোমবার রাতেই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) নিয়ে আসি। পরে মঙ্গলবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়। দুপুর ১২টার মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায়।
এফবি আল মদিনা ট্রলারের মালিক পাথরঘাটার এনামুল হোসাইন জানান, এখন ইলিশের ভরা মৌসুম। তারপরও জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। আমার ট্রলারে বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে। এজন্য আমি খুশি হয়ে নৌকার মাঝিকে একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য