,

২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১২ জন রাজধানী ঢাকার ও ৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৭ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৮৯ জন চিকিৎসাধীন। এ নিয়ে চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১৭ জনে। এছাড়াও আগস্টে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ভর্তি ২৫৮ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩৯ জন রোগী চিকিৎসাধীন। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৪৬ জন ভর্তি হয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট আট হাজার ৫৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৪৫৮ জন রোগী।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ও ২৪ আগস্ট পর্যন্ত ৫ হাজার ৯১৭ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ২৬ জন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য