রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওদের জিজ্ঞেস করেন, ইলিয়াস কাঞ্চন সাহেব কী বলেছিল’

news-image

‘বিনোদন প্রতিবেদক : পরীমনির সদস্যপদ স্থগিতের বিষয়ে ইলিয়াস কাঞ্চন যা বলেছেন
অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আলোচিত অভিনয়শিল্পী পরীমনির সদস্যপদ স্থগিত করেছে। প্রশ্ন উঠেছে, মামলায় অভিযুক্ত এই সমিতির অন্য সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা পরীমনির ক্ষেত্রে ঘটেছে। পরীমনির সদস্যপদ স্থগিতের বিষয়টি নিয়ে বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘শিল্পী সমিতির সিদ্ধান্ত জায়েদ খান একা নেন না। মিশা সওদাগরও না। পরীমনির বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা কমিটির ২১ জন সদস্যের। এমনকি আমরা আমাদের সিনিয়র শিল্পী আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানাসহ সবার সঙ্গে কথা বলে নিয়েছি।’

পরীমনির সদস্যপদ স্থগিতের বিষয়ে কী বলেছিলেন? আদৌ বলেছিলেন কি না, জানতে যোগাযোগ করা হয় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে।

আজ মঙ্গলবার দুপুরে তিনি বললেন, ‘ওদের জিজ্ঞেস করেন, ইলিয়াস কাঞ্চন সাহেব কী বলেছিল? আমি কিন্তু সদস্যপদ স্থগিতের ব্যাপারটি নিষেধ করছি।

এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বক্তব্যে মিশা সওদাগর পরীমনি ও একার সদস্যপদ স্থগিতের এই ঘোষণা দেন
এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বক্তব্যে মিশা সওদাগর পরীমনি ও একার সদস্যপদ স্থগিতের এই ঘোষণা দেনছবি : প্রথম আলো
আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তখন আমি বলেছি, একজন শিল্পীর নামে মাত্র অভিযোগ এসেছে। কোনো কিছুই প্রমাণিত হয়নি। অভিযোগ যখন প্রমাণিত হয়নি, কী কারণে তোমরা সদস্যপদ স্থগিত করবা? তারা আমাকে বোঝানোর চেষ্টা করেছে, আমরা তো স্থায়ীভাবে করছি না। সাময়িকভাবে করছি। তখন আমি বলেছি, এই স্থগিতই–বা কেন করবা। স্থগিত করাটা ঠিক হবে না। স্থগিতের বিষয়ে আমার মত নেওয়া হয়নি। আমাকে বলেছে, অন্যদের সঙ্গেও যোগাযোগ করবে। অন্যরা কী বলছে, তা তো আমি বলতে পারব না।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি বলেছি, সংবিধান অনুযায়ী এটা করাটা ঠিক হবে না। নিয়মানুযায়ী একজন শিল্পীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তাকে নোটিশ করা যেতে পারে। সতর্ক করা যেতে পারে। কিন্তু সদস্যপদ স্থগিত করা, অমুক করা—এসব তো মোটেও ঠিক হবে না। কিন্তু কখনো যদি অভিযোগ প্রমাণিত হয়, তখন নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। আমি আমার জ্ঞানবুদ্ধি দিয়ে যা কিছু বলার, বলেছি।’ ইলিয়াস কাঞ্চন জানালেন, ‘সংবাদ সম্মেলনের আগে মিশা সওদাগর আমার সঙ্গে কথা বলেছে। আমি এ–ও বলেছি, সদস্যপদ স্থগিতের ব্যাপারটা মোটেও ঠিক হচ্ছে না। এখন আমার নাম বলে থাকলে, সেটা মিথ্যাচার। তবে এটা ঠিক যে আমার সঙ্গে কথা বলেছে।’
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলার পরপরই কথা হয় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনয়শিল্পী মিশা সওদাগরের সঙ্গে। তিনি বললেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে কী কথা হয়েছে, এটা বলা কি ঠিক হবে আমার? কাঞ্চন ভাই বলেছে, শিল্পী সমিতির নেতারা যে সিদ্ধান্ত নেবে নিক।’

কিন্তু ইলিয়াস কাঞ্চন তো এমন কথা বলেননি বলে প্রথম আলোকে জানিয়েছেন, এ কথা তুলতেই মিশা সওদাগর বললেন, ‘যেহেতু তিনি আমার বড় ভাই, কথার পিঠে অনেক কথা আসে।’ ইলিয়াস কাঞ্চন কি পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার কথা আপনাকে বলেছে? ‘এটা তো আমি তোমাকে বলতে পারব না। এটা সিক্রেসি। আমি বলছি যে আমি সবার সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আমি কাঞ্চন ভাইয়ের সঙ্গে কী কথা হয়েছে, তা বলতে চাইছি না।’

ঢালিউডের নায়িকা পরীমনি ৪ আগস্ট বুধবার সন্ধ্যায় তাঁর বনানীর বাসা থেকে আটক হন। রাজধানীর বনানীতে তাঁর বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাঁকে আটক করে র‌্যাব। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। দুই দিন পর তড়িঘড়ি করে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা জানান, পরীমনির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। তাঁর মামলা চলমান থাকায় পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।