,

জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

news-image

জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংগীত অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও বানানোয় পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সারারাত বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি জানান, টিকটকে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীত বিকৃত ও ব্যঙ্গ করে ভিডিও পরিবেশন করছে। এ পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে। ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ওসি মো. সেলিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।

বার্তা পেয়ে ওসি মো. সেলিম রেজা বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিমকে মাঠে নামান। তারা সংশ্লিষ্টদের শনাক্ত করে সোমবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁঁচজনকে আটক করেন।

আটকরা হলো- মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও মো. আরিফ আলী।

তিনি আরও জানান, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীকের বিরুদ্ধে প্রচারণা ও প্রপাগান্ডা এবং অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্ত আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’ রয়েছে। এছাড়া কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্ত ডিজিটাল নিরাপত্তা আইনে সুস্পষ্ট বিধান রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য