,

প্রেমিককে নিয়ে মালদ্বীপে শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : মালদ্বীপে প্রেমের আমেজ! একদিকে টালিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী, অন্যদিকে শ্রাবন্তী-পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা দামিনী ঘোষ। চারজন মিলে মালদ্বীপের সমুদ্রে হাওয়াবদল করতে গেছেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রোববার (২২ আগস্ট) রাত থেকে অভিমন্যু এবং দামিনীর ইনস্টাগ্রাম স্টোরি ভরে উঠেছে মলদ্বীপের বিভিন্ন ছবিতে। দু’জনেই বিমানের জানালা থেকে মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন। তাছাড়া তাদের রিসোর্টেরও দেখা মিলেছে। সঙ্গে রয়েছে খাবারের ছবিও। লোভনীয় চিংড়ির তরকারিসহ রকমারি খাবার সাজানো রয়েছে সেসব থালায়।

সেই রিসোর্টের খোঁজ মিলেছে গুগলে। ‘লাক্স সাউথ অ্যারি অ্যাটোল’ নামের সেই রিসোর্টে পাঁচ ধরনের কুটিরের প্যাকেজ রয়েছে। সেসব কুটিরের ন্যূনতম ভাড়া প্রায় ৫০ হাজার টাকা। সব থেকে দামি কুটিরের ভাড়া প্রায় ৯৩ হাজার টাকা। কিছু কুটির থেকে খুব সহজেই সমুদ্র দেখা যায়। কিছু কুটিরে আবার নিজস্ব সুইমিং পুল রয়েছে। দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে, তাদের কুটিরের সিঁড়ির নিচেই টলমল করছে নীল পানি।

সোমবার (২৩ আগস্ট) শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন একটি ছবি। খোলামেলা পোশাকে, হাতে গ্লাস নিয়ে ধরা দিলেন তিনি। সাদা লম্বা ঝুলের শার্ট পরে নীল পানির পাশে দাঁড়িয়ে তিনি, উন্মুক্ত পা দৃশ্যমান। লিখেছেন, ‘হাসি এমন এক জিনিস, যা ক্ষণিকেই ছুটির আমেজ দিতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য