,

বিজয়নগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার : মোটর সাইকেল জব্দ

news-image

বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগরে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ভারতীয় ইস্কফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

গত রোববার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকুরতলী গ্রামের ভূইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইকুরতলী গ্রামের মোঃ আল আমিন মিয়া (৩৪) ও একই এলাকার মোঃ জসিম উদ্দিন ভূইয়া (৩০)। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মাদকদ্রব্য অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা ও বিজিবির সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ভারতীয় ইস্কফ উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য