মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মায়ের কোলে ফিরলো সেই শিশু

news-image

দেশের অন্যতম নিউজপোর্টাল বাংলানিউজের পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টের সহযোগিতায় অবশেষে বাবা-মায়ের কোলে ফিরে গেল রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার নিরব (৯) নামে সেই শিশুটি। সোমবার (২৩ আগস্ট) বিকেলে সব আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড় সদর থানায় বাবা আজাদ খাঁয়ের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বেনজীর আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) রাসূ বেগম, উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র, সময় টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিম, চ্যানেল এস এর আব্দুর রউফ, সাংবাদিক মনজুর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা শিশুটির ফুপা সোহাগ। শিশুটিকে হাতে তুলে দেওয়া হলে ছেলেকে পেয়ে আনন্দের কান্নায় ভেঙে পড়েন বাবা আজাদ খাঁ।

ছেলেকে ফিরে পাওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে বাবা আজাদ খাঁ বলেন, গত চারদিন ধরে নানা বাড়ি থেকে নিখোঁজ ছিল নিরব। অনেক জায়গায় খোঁজা-খুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকের মাধ্যমে ছেলের সন্ধান পাই। নিরব পঞ্চগড়ে সাংবাদিক সোহাগ হায়দার ও আব্দুর রহিমের মাধ্যমে থানায় রয়েছে। ছেলেকে ফিরে পাওয়ার সহযোগিতা করায় সাংবাদিকসহ পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর থেকে আমতলী চান্দুরায় নানাবাড়িতে যায় নিরব। সেখান থেকে কাউকে না কিছু বলে ভুল করে ট্রেনে করে পঞ্চগড় চলে আসে। শনিবার (২১ আগস্ট) দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকার সিএমবি রাস্তার সামনে থেকে স্থানীয় ব্যবসায়ী মাসুদ শিশুটিকে পেয়ে সময় টেলিভিশনের সাংবাদিক আবদুর রহিমকে জানায়। পরে তার অসহযোগিতায় থানা পুলিশের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। সকালে বাংলানিউজের পঞ্চগড় প্রতিনিধি সোহাগ হায়দার খবর পেয়ে থানায় গিয়ে শিশুদের তথ্য নিয়ে খোঁজ শুরু করেন। আধা ঘণ্টার ব্যবধানে রোববার (২২ আগস্ট) দুপুরে বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদী নূরের সহযোগিতায় শিশুটির বাবাকে খুঁজে পাওয়া সম্ভব হয়। পরে সোমবার বিকেলে সব আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুটিকে তার বাবা মায়ের কোলে ফিরে যেতে সহযোগিতা করায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা