,

নবীনগরে নদীতে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর : মেয়ে নিখোঁজ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উরখুলিয়া ও ভৈরবনগর গ্রামের মাঝামাঝি স্থানে তিতাস নদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। এ ঘটনায় রিয়াদ ও লিজা দম্পতির এক শিশু সন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে। রিয়াদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে সিলেটে বসবাস করতেন।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ট্রলার ডুবির ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মারিয়াকে উদ্ধারে কাজ চলছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদ তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হন।

এ সময় নদীতে একটি স্পিডবোট যাওয়ার সময় বড় ঢেউ সৃষ্টি হলে নৌকাটি নদীতে ডুবে যায়। পরে নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু মারিয়া নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য