,

নবীনগরে ফেরীর বদলে সেতু চায় তিতাসপাড়ের মানুষ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে ফেরী না দিয়ে নির্মাণাধীন সড়ক সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। সোমবার (২৩ আগস্ট) দুপুরে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তিতাস নদীর পাড়ে এ কর্মসূচি পালন করেন নদীর দুইপাড়ের বাসিন্দারা।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে ৭০ কোটি টাকা ব্যায়ে তিতাস নদীর সীতারামপুর ঘাট থেকে নবীনগর সদরে সংযোগের জন্য সেতু নির্মিত হচ্ছে। সেতুটির নির্মাণ কাজ আগামী ডিসেম্বর নাগাদ শেষ হতে পারে বলে আশা করছে সওজ বিভাগ। তবে সীতারামপুর ঘাট থেকে ফেরী চলাচলের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।

ফেরী না চালানোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ফেরী চালু করলে নদীর তীরে ৩০ ফুট গভীর করতে হবে। ফলে তীরের আশপাশের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বালু বিক্রি করে ফায়দা লুটবে প্রভাবশালীরা। এতে করে ক্ষতিগ্রস্ত হবে ফসলি জমি। তাই আমরা এখন আর ফেরি চাই না। নির্মাধীন সেতুটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হোক।

এ সময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কালণ মেম্বার, আউয়াল মিয়া, সাহেব আলী মিয়া, শাহিন মিয়া, নবী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের