,

মা হতে চলেছেন সোনম কাপুর

news-image

বিনোদন ডেস্ক : অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুরের বিয়ের আমেজ না কাটতেই কাপুর বাড়িতে আবারও সুখবর। আসছে নতুন অতিথি। মা হতে চলেছেন সোনম কাপুর। টিনসেল টাউনের নয়া গুঞ্জন এটাই।

ভারতীয় গণমাধ্যমের দাবি, শিগগিরই মা হতে চলেছেন অনিল কন্যা সোনম। বহু মাস পর দেশে পা রাখতেই সোনমের মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে। মুম্বাই বিমানবন্দরে পা রাখার পরই অনিল কাপুরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন নায়িকা।

তখন থেকেই পাপারাতজিদের সন্দেহ, অন্তঃসত্ত্বা সোনম। সুখবর দেওয়ার পরই হয়তো আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন তিনি। এর পরই সব জল্পনায় জল ঢেলে ঋতুস্রাবের প্রথম দিন কীভাবে কাটাচ্ছেন, তার ছবি শেয়ার করেন সোনম।

গুঞ্জন কিছুদিন চাপা পড়লেও, সোনমের বোন রিয়া কাপুরের বিয়ের সময়ও ছড়িয়ে পড়ে সোনমের মা হওয়ার খবর। রিয়ার বিয়েতে পা পর্যন্ত ইন্দো ওয়েস্টার্ন গাউনে দেখা যায় সোনমকে।

সম্প্রতি আরও কিছু ছবি পাওয়া গেছে সোনমের। যেখানে সোনালি রঙের ওয়েস্টার্ন পোশাকে তিনি হাজির হয়েছেন। সবার নজর তার বেবি বাম্পের দিকেই। কিন্তু এসব নিয়ে কোনো মন্তব্য করছেন না সোনম।

২০১৮ সালে ভালোবেসে বিয়ে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য