,

দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

news-image

দিনাজপুরে পৃথক বজ্রপাতে সাতজন মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরে ৪ জন আর চিরিরবন্দর উপজেলায় ৩ জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দিনাজপুর শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার মনোয়ার চৌধুরীর পুকুরের পাশে টিনশেড ঘরে বজ্রপাতে চার কিশোর মারা যায়। মৃতরা হলো- রেলঘুণ্টি এলাকার সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২)।

প্রায় একই সময়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরার সময় তিনজনের মৃত্যু হয়। সেখানে মৃতরা হলো- গুড়িয়াপাড়ার মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) এবং আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২)।

জানা গেছে, শহরের ৮ নম্বর নিউ টাউন রেলঘুণ্টি এলাকার কিছু কিশোর পুকুরের পাড়ে মোবাইলে গেম খেলছিল। এসময় বৃষ্টি শুরু হলে পাশের টিনশেড ঘরে আশ্রয় নেয় তারা। এসময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন। আহতরা হলো- বাবলুর ছেলে আতিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল (১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।

স্থানীয় যুবক সেলিম বলেন, বেশ কয়েকজন বসে মোবাইলে গেম খেলার সময় হঠাৎ বজ্রপাত হয়। আমরা কাছে গিয়ে দেখি চারজন মরে পড়ে আছে।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চিরিরবন্দর উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ জানান, উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়াপাড়ায় পুকুরে মাছ ধরছিলেন কিছু মানুষ। এসময় সেখানে বজ্রপাত হলে তিনজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য