,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক খাদে পড়ে সাগর মিয়া (২০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার  সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাগর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানান, সকালে সাগর মিয়া বেকারি রুটি-বিস্কুট নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতে ভ্যানগাড়ি চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে সরাইলে দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক দিয়ে দ্রুত গতির বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটিসহ সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য