,

বরিশালে মেয়রের সঙ্গে প্রশাসনের দ্বন্দ্ব সমঝোতার পথে

news-image

বরিশাল প্রতিনিধি : সমঝোতার পথে এগোচ্ছে বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের বিরোধ। রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাসভবনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকর কথা স্বীকার করলেও সেখানকার কোনো সিদ্ধান্তের বিষয়ে মুখ খোলেননি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস রাত ১২টায় জানান, যেটুকু দেখেছেন এবং জেনেছেন আপাতত ওই পর্যন্তই। এর বেশি তিনি এই মুহূর্তে কিছু বলতে অস্বীকার জানিয়েছেন। তবে প্রশাসন ও মেয়রের বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার ঝড় বইছে।

এ বিষয়ে ইউএনও মুনিবুর রহমান জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

বৈঠকে বরিশলে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার বাসভবনে হামলার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে বরিশাল নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছিলেন ইউএনও মুনিবুর রহমান। নালিশি আবেদন করার সময় স্থানীয় আওয়ামী লীগের শতাধিক আইনজীবী আদালতে হাজির ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ নিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে ক্ষমতাসীনদের বিবাদ দেখা দেয়। আজকের পত্রিকা

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য