,

ঢাকার যেসব এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার মধ্যেই দেশে ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকার দুই সিটির কিছু এলাকা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় মৌসুম এডিস সার্ভে ২০২১ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য মতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের মগবাজার ও নিউ ইস্কাটন এলাকায় ডেঙ্গু মশার ঘনত্ব সবচেয়ে বেশি। সূচক (বিআই) অনুযায়ী ৫৬.৭ শতাংশ। এরপরে ঝুঁকিতে রয়েছে ১৭ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকা ও নিকুঞ্জ, ১১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ও দারুসসালাম, ১৪ নম্বরের মিরপুর-১০ নম্বর ও কাজীপাড়া, ২০ নম্বরের মহাখালী ও নিকেতন এবং ৩৭ নম্বর ওয়ার্ডের আফতাব নগর ও মেরুল বাড্ডা।

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বাসাবো ও গোড়ান এলাকায় মশার ঘনত্ব সবচেয়ে বেশি। সূচক (বিআই) অনুযায়ী ৭৩.৩ শতাংশ। এরপরে ঝুঁকিতে রয়েছে ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সায়েন্স ল্যাবরেটরি, ৩৯ নম্বর ওয়ার্ডের আর. কে. মিশন রোড ও টিকাটুলী, ৩ নম্বরের বনশ্রী, ১৯ নম্বর ওয়ার্ডের মিন্টো রোড ও বেইলী রোড ও ৩৫ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকা।

উল্লেখ্য, বর্তমানে দেশে এক হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকারই এক হাজার ১৩১ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য