,

আবারও যুদ্ধের দামামা, ৪ ঘণ্টা আল্টিমেটাম তালেবানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্জশিরের মাসুদ বাহিনীকে আত্মসমর্পণের জন্য মাত্র ৪ ঘণ্টা সময় বেধে দিলেন তালেবান। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, আর মাত্র ৪ ঘণ্টা, আত্মসমর্পণ না করলে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও বলে মাসুদ বাহিনীর প্রতি এভাবেই আল্টিমেটাম দেন তালেবান। এ দিকে তালেবানকে সামনা সামনি টক্কর দিতে তৈরি আহমেদ মাসুদের বাহিনী।

১৫ অগস্ট কাবুলের পতনের পরও আফগানিস্তানের কিছু এলাকা, বিশেষত উত্তরে হিন্দুকুশ পর্বতের পাদদেশে পঞ্জশির উপত্যকা তালিবান দখলের বাইরে থেকে যায়। এবার এত দিনের অজেয় পঞ্জশির উপত্যকা দখলের লক্ষ্যে চূড়ান্ত লড়াই শুরু করল তালিবান। এমনটাই কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা।

পাল্টা পঞ্জশিরের ‘নেতা’ আহমেদ মাসুদের হুঙ্কার, প্রতিরোধের সবে শুরু। আফগানিস্তানে তালিবান বিরোধী লড়়াইয়ের একেবারে সামনে আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। তার সঙ্গেই রয়েছেন গনি জমানার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। আফগান সেনার একটি অংশও মাসুদের বাহিনীতে যোগ দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। এছাড়া মাসুদ বাহিনী কয়েকটি দেশের সমর্থন পাচ্ছে বলেও গুঞ্জন আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য