বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ধারিত সময়ে আফগানদের সরিয়ে নিতে পারবে না যুক্তরাষ্ট্র : ইইউ

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তিগুলোকে গত ২০ বছর ধরে সহায়তা করে আসছে যেসব আফগান, তাদের ৩১ আগস্টের মধ্যে সরিয়ে নেওয়া কার্যত অসম্ভব বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতিবিষয়ক প্রধান জোসেফ ব্যারেল। টেলিফোনে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

জোসেফ ব্যারেল জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি করছে যুক্তরাষ্ট্র। এ কারণে ইইউর জন্য কাজ করেছেন-এমন অনেক আফগান বিমানবন্দরে ঢুকতে পারছেন না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ জানানো হয়েছে উল্লেখ করে ব্যারেল বলেছেন, অভিযোগ করা হলেও দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো টানাপোড়েন নেই।

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র, এমনটাই ঘোষনা দেওয়া হয়েছিল। তবে ব্যারেল মনে করছেন, যদি পরিস্থিতি এ রকম থাকে, তাহলে হয়তো প্রেসিডেন্ট বাইডেনকে সময়সীমা আরও বাড়াতে হতে পারে।

ইইউর বৈদেশিক নীতিবিষয়ক প্রধান আরও জানিয়েছেন, আগস্ট মাসের মধ্যেই ৬০ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র করেছে, তা কার্যত অসম্ভব।

আফগানিস্তান থেকে মানুষকে সরিয়ে নিতে ইউরোপের উদ্যোগ নিয়েও কথা বলেন ব্যারেল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা খুব কঠোর। এ কারণে বিমানবন্দরে ঢুকতে সমস্যা হচ্ছে। ইউরোপের হয়ে কাজ করা আফগান কর্মকর্তারাও ঢুকতে পারছেন না। এ ব্যাপারে নিয়মকানুন শিথিল করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে বলে জানান ব্যারেল।

ইইউর সঙ্গে সংশ্লিষ্ট মাত্র ১৫০ থেকে ৪০০ আফগানকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এ সংখ্যা খুবই কম। এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ব্যারেল বলেন, টারমাকে মানুষ অপেক্ষায় থাকা সত্ত্বেও অনেক উড়োজাহাজ বিমানবন্দর ছেড়ে যাচ্ছে।

তবে উদ্বেগ প্রকাশ করলেও আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা অস্বীকার করেন ব্যারেল। তবে পরিস্থিতি এমন কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানান তিনি। আফগানিস্তানে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ইইউ সম্মেলন করবে বলেও জানান ব্যারেল।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী

মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

সোনার দাম আরও কমলো

দুর্নীতির প্রমাণ চাইলেন নাহিদ

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট আজ

ট্রাইব্যুনালে বিশেষজ্ঞের সাক্ষ্য: ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে