,

দেবকে ‘মৃত’ ভেবে নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে

news-image

অনলাইন ডেস্ক : শৈশবে মৃত ভেবে টালিউডের তারকা অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে শ্মশানে ফেলে রেখেছিল গ্রামবাসী। সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় একটি টক শো’তে এমনটিই জানিয়েছেন তিনি। টক শো’তে দেবের সঙ্গে ছিলেন রুক্মিণী মৈত্রও। পুরো ঘটনা জেনে শিউরে ওঠেন তিনি।

দেব জানায়, গাজনের মেলা দেখতে মুম্বাই থেকে মামার বাড়ি যান দেব। তখন তিনি খুবই ছোট। সবার সঙ্গে হইহই করতে করতে গ্রামের মেলায় গিয়েছিলেন। সেখানেই সম্ভবত কেউ কিছু খাইয়ে দিয়েছিল তাকে। সঙ্গে সঙ্গে অজ্ঞান তিনি। যার জেরে কিছুক্ষণ নয়, টানা একটি দিন জ্ঞান ফেরেনি তার! এদিকে গ্রামবাসীরা ভেবেছেন, তিনি মৃত। নির্দিষ্ট সময়ের পরে তাকে দাহ করতে নিয়ে চলে আসেন শ্মশানে।

তিনি জানান, দেব নিখোঁজ হতেই দেবের নানা তাকে হন্যে হয়ে খুঁজছেন। আর কাঁদছেন, কী জবাব দেবেন মেয়ে-জামাইকে। এদিকে শ্মশানে ফেলে রেখে যাওয়ার একদিন পরে জ্ঞান ফেরে দেবের। সারা রাত খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পান নানা-মামারা। তার নানা ততক্ষণে প্রতিজ্ঞা করে ফেলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব দেবকে বাড়ি পাঠিয়ে দেবেন। কারণ, তিনি তার মেয়ের একমাত্র সন্তান।

দেব আরও জানান, নানা তার জন্য সেই সময় মানত করেছিলেন, দেবকে খুঁজে পেলে বড় হওয়ার পর তিনি তাকে দিয়ে গাজনের সন্ন্যাস পালন করাবেন। নানার মানত রাখতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আবার গ্রামে ফিরেছিলেন দেব। এক সপ্তাহের জন্য তিনি গাজনের সন্ন্যাসী হয়েছিলেন। অন্যান্য সন্ন্যাসীদের মতো তখন তিনিও মন্দিরে থাকতেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য