,

আফগানিস্তানে আইএসের হামলার ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ জন্য দক্ষিণ এশীয় দেশটিতে আটকেপড়া মার্কিনিদের কাবুল বিমানবন্দরে যেতে নিষেধ করেছে তারা। শনিবার এক সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকেরা যেন কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকেন। বিমানবন্দরের গেটের বাইরে নিরাপত্তাজনিত হুমকি রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যেসব ব্যক্তি মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে যাত্রা করবেন, কেবল তারাই কাবুল বিমানবন্দরে যেতে পারেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিকল্প রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন।

অবশ্য কোনো জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকেই এখন পর্যন্ত প্রকাশ্যে কাবুলে হামলার হুমকি আসেনি। সেখানে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্যও জানায়নি মার্কিন প্রশাসন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকে অস্থিতিশীল অবস্থায় রয়েছে আফগানিস্তান। আতঙ্কিত বহু মানুষ দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। বিশেষ করে, গত দুই দশক পশ্চিমা বাহিনীকে সহায়তাকারীরা প্রাণসংশয়ে ভুগছেন।

তবে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান জানিয়েছে, তারা আর যুদ্ধ চায় না। এখন একটি ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ গঠনই তাদের প্রধান লক্ষ্য। কাবুলের দূতাবাসগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের কোনো ক্ষতি করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

কিন্তু তাদের এ আশ্বাসে ভরসা করতে পারছে না পশ্চিমা দেশগুলো। তালেবান বিদেশি নাগরিকদের অপহরণ করছে বলে অভিযোগ করেছে তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য