,

ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলের গুলি, ১০ শিশুসহ কয়েক ডজন আহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন, যাদের মধ্যে অন্তত ১০ জনই শিশু। এদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশুর মাথায় গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

আল জাজিরার খবর অনুসারে, ৫২ বছর আগে পবিত্র আল-আকসা মসজিদে আগুন লাগানোর প্রতিবাদে গাজায় শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছিল হামাস। তাদের আহ্বানে সাড়া দিয়ে শত শত ফিলিস্তিনি মালাক্কা শরণার্থী ক্যাম্পের দিকে রওয়ানা দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা সীমান্ত দেয়ালের দিকে পাথর ছুঁড়তে শুরু করলে তাদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এতে ১০ শিশুসহ অন্তত ২৬ জন আহন হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এএফপি’কে বলেছে, সীমান্ত দেয়ালের কাছে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা দমন সরঞ্জাম, অর্থাৎ প্রয়োজনে ০.২২ ক্যালিবার গুলি ব্যবহার করে সেনারা।

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের পর ইসরায়েল-হামাস সমঝোতায় পৌঁছানোর ঠিক তিন মাসের মাথায় ফিলিস্তিনিদের ওপর ফের গুলিবর্ষণের এই ঘটনা ঘটল। গত মে মাসে টানা ১১ দিনের ওই যুদ্ধে গাজায় ক্রমাগত বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৬৭ শিশুসহ প্রাণ হারায় অন্তত ২৬০ ফিলিস্তিনি। জবাবে ইসরায়েলের দিকে কয়েক হাজার রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। এতে এক শিশুসহ মারা যায় অন্তত ১৩ জন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড