,

মমেকে আরও ১৩ জনের প্রাণহানি

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মারা গেছেন।

রোববার (২২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আয়শা সুলতানা সোমা (৫০), মানিক মিয়া (৬০) ও গফরগাঁওয়ের মুরশিদা বেগম (৬০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের লাল মিয়া (৬৫), কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), ঈশ্বরগঞ্জের আনিসুজ্জামান (৩৭), সাহেরা খাতুন (৫০), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), ভালুকার অরুন বিশ্বাস (৪৫), নেত্রকোনা সদরের রোকেয়া বেগম (৭৫), আটপাড়ার রইছ মিয়া (৭০) ও টাঙ্গাইল সদরের আব্দুল খালেক (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৩৬ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ২৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য