,

ছেলে-মেয়েদের একসঙ্গে লেখাপড়া নিষিদ্ধ করল তালেবান

news-image

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েরা একসঙ্গে লেখাপড়া করতে পারবেন না বলে নতুন নির্দেশনা জারি করেছে সদ্য ক্ষমতা দখল করা তালেবান।

শনিবার আফগান সংবাদ সংস্থা খামা নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এতথ্য জানিয়েছে।

এ বিষয়ে তালেবান নেতা মোল্লা ফরিদ বলছেন, সমাজে পচন ধরার মূলেই রয়েছে ছেলে-মেয়েদের একসঙ্গে শিক্ষা। তাই ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। নারী অধ্যাপকেরা শুধু মেয়েদেরই পড়াতে পারবেন।

এর আগে ১৯৯৬-২০০১ সালের শাসনামলে তালেবান নারীদের স্কুল ও কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। এমনকি বাইরে বের হওয়ার সময় নারীদের চেহারা দেখানো পুরোপুরি নিষিদ্ধ ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য