বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিঘাংসার রাজনীতি উন্নয়ন-অগ্রগতির প্রধান অন্তরায় : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশ থেকে হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই ২১ আগস্টের প্রত্যয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘২০০৪ সালে সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে তার ছেলে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এ গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় পরিচালিত। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া পরিবারই তখন ক্ষমতায় ছিল। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করে জিয়াউর রহমান এ দেশে হত্যার রাজনীতি শুরু করেন ও খালেদা জিয়া তা অব্যাহত রাখেন।’

‘জিঘাংসার রাজনীতি উন্নয়ন-অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতিপক্ষকে হত্যা করে নির্মূল করতে হবে যারা এই রাজনীতি করে, তারা রাজনৈতিক দুর্বৃত্ত। দুর্বৃত্তায়নের এ রাজনীতি করে বিএনপি-জামায়াত।’

‘দেশে সত্যিকার অর্থে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে যারা হত্যা-সন্ত্রাসের রাজনীতি করে, মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে, মানুষকে জিম্মি করার রাজনীতি করে, তাদের রাজনীতি বন্ধ হওয়া উচিত’, যোগ করেন ড. হাছান মাহমুদ।

২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও ক্ষতবাহী আওয়ামী লীগের সেই সময়ের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক হাছান মাহমুদ তার বক্তৃতায় সেদিনের হামলা ও রক্তপাতের ভয়াবহতার বর্ণনা দেন। গ্রেনেড হামলায় রক্তাক্ত মানুষের কয়েকটি ছবি দেখান সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় ‘২১ আগস্ট বাংলাদেশ’ সংগঠনের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য ডা. ছায়েফ উদ্দিন আহমদ, শুভেচ্ছা বক্তা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসিমা ফেরদৌসী এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন গ্রেনেড হামলায় আহতদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি

লাইফ সাপোর্টে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

আর্জেন্টিনাকে নিয়ে গান, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

আন্দোলনের মাঝেই অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর