,

শেখ হাসিনার উপর হামলা গ্রেপ্তাকৃত রঞ্জুর নেতৃত্বেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার আসামীর নাম মো. আরিফুর রহমান ওরফে রঞ্জু। পুলিশ বলছে, গ্রেপ্তার রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, ছাত্রদলের নেতৃত্ব দিতো।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, শুক্রবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী রঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার রঞ্জুর পিতা মৃত লুৎফর রহমান ও দাদা মৃত মাহবুবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে দেশের স্বাধীনতার বিরোধিতা করে। প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সে ছাত্রদলের নেতৃত্ব দিতো।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় গ্রেপ্তার রঞ্জুর নেতৃত্বে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় রূজুকৃত মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

তিনি বলেন, আলোচিত এ মামলার রায়ে আসামী রঞ্জুকে ১০ বছর কারাদণ্ডসহ অন্যান্য আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। ঘটনার পর থেকেই আসামী রঞ্জু পলাতক ছিলো।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান। হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে সড়কপথে ঢাকায় ফিরছিলেন তিনি। পথে বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও বোমা বিস্ফোরণ করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা ১৫–২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য