,

আমদানি কমের অজুহাতে হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

news-image

হিলি প্রতিনিধি : আমদানি কমের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ করে বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

শনিবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ কম। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। দুই দিন আগেও যা বিক্রি হয়েছে ২৫ টাকা দরে।

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল জানান, বন্দরে পেঁয়াজের সরবরাহ নেই, সেখান থেকে আমরা বেশি দামে পেঁয়াজ কিনছি বাজারেও বেশি দামে বিক্রি করছি। এখানে আমাদের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব আলী জানান, আমদানি কমের অজুহাতে দাম বেড়েছে। হঠাৎ দাম বাড়ার কারণে আমাদের পেঁয়াজ কিনতে সমস্যা হচ্ছে। কারণ আড়ত গুলোতে কালকেই কম দামে পেঁয়াজ পাঠিয়েছি আজকে আবার দাম বেড়েছে। ফলে বিভ্রান্তের মধ্যে পড়ে যাই আমরা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো: বাবু হোসেন জানান, ভারতের অভ্যন্তরে পেঁয়াজের দাম বাড়ার কারণে আমরা ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছি। চাহিদার তুলনায় আমদানি কম হলে দাম একটু বেড়ে যায়।

হিলি কাস্টমসের তথ্যমতে, গেলো কয়েকদিন হিলি বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও শুক্রবার মাত্র ৮ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। যার পরিমাণ ২০০ মেট্রিক টন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য