মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে ট্রাকচাপায় জেলের মৃত্যু

news-image

পাটগ্রামে ট্রাকচাপায় জেলের মৃত্যুলালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় রাখাল চন্দ্র দাস (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কের বাউরা ইউনিয়নের মেচের ঘাট এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাখাল চন্দ্র দাস উপজেলার বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত টটেয়া চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। সকাল ৭ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে হাঁটছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল, সড়ক দুর্ঘটনায় রাখাল চন্দ্র দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা