,

২১ আগস্টের শহীদ বেদীতে আ.লীগের শ্রদ্ধা

news-image

নিউজ প্রতিবেদক : ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

এসময় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, মৃণাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, ড. সেলিম মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, বিপ্লব বড়ুয়া ও একেএম এনামুল হক শামীম।

এরপর আহত ব্যক্তিবর্গ এবং নিহতদের পরিবার সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। ক্রমান্বয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠন ও তাদের শাখাগুলোর পক্ষ থেকে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় বেদীতে।

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়। সেদিন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারান। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী। আজও সে আঘাত নিয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য