,

পবিত্র আশুরা পালিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলিম ধর্মাবলম্বিরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুক্রবার পবিত্র আশুরা পালন করেছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে সব ধরনের তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ থাকলেও শিয়া সম্প্রদায়ের নিজস্ব উপাসনালয়ের ভেতরেই কারবালার রক্তাক্ত স্মৃতির স্মরণ করা হয়।

মুসলিম ধর্মাবলম্বিদের মহানবী হযরত মুহাম্মদের (স.) দৌহিত্র ইমাম হোসেন (রা.) হিজরি ৬১তম বর্ষের ১০ মহররমে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।

দিনটি স্মরণে শুক্রবার সকাল থেকে শত শত নারী, পুরুষ ও শিশু পুরান ঢাকার ইমামবাড়া বা হোসনী দালান চত্বরে জড়ো হয়। সেখানে তারা খালি পায়ে তাজিয়া মিছিল করে। ‘হায় হোসেন! হায় হোসেন’- বলে বুক চাপড়ায়।

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা ছাড়া অন্যান্য সব ধর্মীয় অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে পালন করা যেতে পারে বলে এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। দিনটি সরকারি ছুটি ছিল।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বার্তা দিয়েছেন।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে।দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

পবিত্র আশুরার দিন জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ প্রার্থনা ও মোনাজাত করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিশেষ ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সূত্র: ইউএনবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য