,

এক মাস পর শনাক্ত ছয় হাজারের নিচে

news-image

বিশেষ সংবাদদাতা : দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৫৯৩ জন। এ নিয়ে দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।

ফলে একমাস পর শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজারের নিচে নামলো। গত ২২ জুলাই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল তিন হাজার ৬৯৭ জন, এরপর ২৩ জুলাই ছয় হাজার ৩৬৪ জন শনাক্ত হয়। এরপর ৭ আগস্টের আগে শনাক্ত রোগী ১০ হাজারের নিচে নামেনি। সেদিন আক্রান্ত হয়েছিল আট হাজার ১৩৬ জন। এরপর ৮, ৯ ও ১০ আগস্ট শনাক্ত আবারও ১০ হাজারের উপরে উঠলেও কঠোর বিধিনিষেধের পর থেকে শনাক্ত রোগী কমতে থাকে।

এছাড়াও একই সময়ে সারাদেশে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৩ জনে। এর ফলে ৪ জুলাইয়ের পর মৃত্যু দেড়শর নিচে নামলো, সেদিন করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছিল ১৫৩ জনের।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৭২৪টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৩টি।

এতে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও পাঁচ হাজার ৫৯৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক শূন্য ১৮ শতাংশ। দেশে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য