,

রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি

news-image

অনলাইন প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচদিনের সফরে সেখানে যাবেন তিনি। তার থাকা-খাওয়া এবং স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে বিমানভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম।

ওই চিঠি থেকে জানা যায়, সিইসি কে এম নূরুল হুদা ১৬ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবেন। ফিরবেন ২১ সেপ্টেম্বর। তার সফরসঙ্গী হিসেবে ব্যক্তিগত সরকারী (পিএস) মো. একেএম মাজহারুল ইসলামও থাকবেন। এটি একটি অফিসিয়াল সফর। দেশীয় মুদ্রায় এসময় তারা সব ভাতা পাবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য