,

৭ শতাধিক যানবাহন পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায়

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় ৭ শতাধিক যানবাহন। নদীর তীব্র স্রোতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

পদ্মার তীব্র স্রোতের কারণে পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলোতে বেশ কিছুদূর উজানে গিয়ে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। এতে সময় এবং জ্বালানি বেশি লাগছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, সাপ্তাহিক বন্ধের দিনে এমনিতেই বাড়তি যানবাহনের চাপ থাকে। এরপর আবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় আরও বাড়তি যানবাহনের চাপ পড়েছে। এই নৌরুটের ১৭টি ফেরি দিয়ে চলছে পারাপার।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে পাটুরিয়া প্রান্তে ১০০টির মতো যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন ১০০টি, ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং উথুলি সংযোগ মোড়ে আরও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

পাটুরিয়া প্রান্তে যানবাহনের সংখ্যা কমে গেলে সিরিয়াল অনুযায়ী উথুলি সংযোগ মোড় থেকে পণ্যবাহী ট্রাক ছেড়ে দেওয়া হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বাড়ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য