,

জাতীয় ঐক্যের ডাক তালেবানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় ঐক্যের ডাক দিয়েছে তালেবান। যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত রোববার কাবুলে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তারা ঐক্যের ডাক দিয়েছে। সেইসঙ্গে লোকজন যাতে দেশ ছেড়ে না পালান, সেজন্য আহ্বান জানাতে মসজিদের ইমামদেরও বলা হয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

আফগানিস্তানে ক্ষমতাগ্রহণের পর কয়েক স্থানে পতাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বিক্ষোভ ও সহিংসতা হয়। এতে জালালাবাদ ও আসাদাবাদে গুলিতে কমপক্ষে চারজন নিহত হন। আফগানদের একাংশ সাবেক গানি সরকারের পতাকা চাইলেও তালেবানরা সাদা-কালো পতাকা প্রতিষ্ঠা করতে চায়।

ইতোমধ্যে তালেবানরা জানিয়েছে, তাদের শাসনে আফগানিস্তান কোনো গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। এটা ইসলামি শরিয়া আইনে চলবে। নারীর অধিকারও দেয়া হবে শরিয়ার ভিত্তিতে।

এ পরিস্থিতিতে বিপুল সংখ্যক আফগান দেশ ছাড়াতে বিমানবন্দরে জড়ো হচ্ছেন। শুক্রবার এক ন্যাটো কর্মকর্তা জানান, তালেবান আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পর এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষকে কাবুল থেকে পশ্চিমা দেশগুলোতে সরিয়ে নেয়া হয়েছে।

কাবুল বিমানবন্দর থেকে বিশেষ করে পশ্চিমা কূটনীতিক, নাগরিক ও তাদের জন্য কাজ করা আফগানদের সরিয়ে নেয়া হচ্ছে। ন্যাটো কর্মকর্তা জানান, কাবুল বিমানবন্দর থেকে প্রয়োজনে দ্বিগুণ হারে লোকজনকে সরিয়ে নেয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ন্যাটো কর্মকর্তা বলেন, হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে জড়ো হচ্ছেন। বৃহস্পতিবারও এ চিত্র দেখা গেছে। তবে তালেবানরা তাদের বাড়ি ফিরে যেতে বলছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের