,

আশরাফ গনি বললেন, শিগগিরই আফগানিস্তানে ফিরব (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : শিগগিরই আফগানিস্তানে ফেরার প্রতিশ্রুতি দিলেন দেশ থেকে পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে এই অঙ্গীকার করেন তিনি।

আশরাফ গনি বলেন, ‘আমি সংযুক্ত আরব আমিরাতে আছি। কিন্তু শিগগিরই আমার দেশে ফিরে আসব।’ দেশে ফেরার আগে তিনি অন্যদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান।

তিনি বলেন, আমাকে কাবুল ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, আমি রাজধানীতে রক্তপাতের কারণ হতে চাইনি। আফগানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে অনেক আফগান নাগরিক আশরাফ গনিকে ‘বিশ্বাসঘাতক’ বলে সমালোচনা করছেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি স্বদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানাই। আমরা কাবুলের জন্য শান্তি চেয়েছিলাম এবং এটাকে ধ্বংস করতে চাইনি। আমি আশা করি, আফগানিস্তানে যুদ্ধ শেষ হবে। এই ব্যর্থতার জন্য আমাদের সশস্ত্র বাহিনী দায়ী নয়, রাজনীতিবিদরা দায়ী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য