,

ফেসবুকে সরব হলেন চিত্রনায়ক ফেরদৌস

news-image

বিনোদন ডেস্ক : সহকর্মী অনেকের সঙ্গে নানান সময়ে দেখা হবার পর তার ফেসবুক আইডি জানতে চায়। কিন্তু ফেরদৌসের একটাই জবাব ছিলো-আমি ফেসবুকে নেই। কিন্তু কেউই তা বিশ্বাস করতেন না। কারণ কে বা কারা যেন তার নামে একটি ফেসবুক চালাতো। বারবার নিষেধ করার পরও যিনি ফেসবুক চালাতেন তাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিলোনা। একসময় বাধ্য হয়েই ফেরদৌস নিজের নামে ফেসবুকে একটি পেজ খুলেন যার নাম রাখা হয় ‘ফেরদৌস আহমেদ’। পেজটি মাত্র কিছুদিনেই ১১ লক্ষ ফলোয়ার অতিক্রম করছেন।

তবে দু’দিন আগে ‘ভার্চুয়াল মার্কেটিং এজেন্সী’র সম্পূর্ণ সহযোগিতায় তার পেজটি ভেরিফাইড হয়েছে। এ জন্য দারুণ খুশী ফেরদৌস। ফেরদৌস বলেন,‘নানান সময়ে ফেসবুক নিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিলো। পরে একটি পেজ ব্যবহার করা শুরু করি আমি। কয়েকদিন আগে ভার্চুয়াল মার্কেটিং এজেন্সী’র সহযোগিতায় আমি ফেসবুক থেকে আমার পেজ-এর ব্লু বেজ পাই। প্রাতিষ্ঠানিকভাবে আমার পেজটিকে স্বীকৃতি দেবার জন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতি এবং যারা আমাকে সহযোগিতা করেছে অর্থাৎ ভার্চুয়াল মার্কেটিং এজেন্সী’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আমার ভক্তদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে, আমার কাজকে নিয়মিত আমার পেজ-এ ফলো করছেন। এখন থেকে আমার কাজের আপডেট পাওয়া যাবে এই পেজ-এ। আশা করছি সবাই আমার পেজ’এর সাথে সম্পৃক্ত থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগামীতে আরো ভালো ভালো কাজ দর্শককে উপহার দিকে পারি।’

উল্লেখ্য, চিত্রনায়ক ফেরদৌস’র পেজ ম্যানেজম্যান্ট-এ সার্বক্ষনিকভাবে আছে ‘ভার্চুয়াল মার্কেটিং এজেন্সী’। এদিকে লকডাউন’র পরপরই ফেরদৌস পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু হবার কথা ছিলো। কিন্তু তা এখনো শুরু হয়নি। শেষ হয়নি ‘জ্যাম’ সিনেমারও কাজ। এদিকে ফেরদৌস লকডাউনের দিনগুলোতে রাজধানীর বনানীতে নিজ বাসাতেই সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে।

ফেরদৌস জানান, লকডাউনের দিনগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা দারুণ সুযোগ পেয়েছেন তিনি। স্ত্রী, কন্যা এবং মায়ের সঙ্গে নিরিবিলি সময় কাটিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য