,

নানা-ভাইয়ের সঙ্গে কথা বললেন পরীমনি

news-image

নিজস্ব প্রতিবেদক : রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে পরীমনিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে ছুটে আসেন তার নানা শামসুল হক।

শুনানি শেষে পরীমনি বিচারককে বলেন, ‘আমার নানা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই।’

এরপর বিচারক অনুমতি দেন। দুপুর ১২টা ২৫ মিনিটে পরীমনির নানা কাঠগড়ার বাইর থেকে তার সঙ্গে কথা বলেন।

এ সময় পাশে ছিলেন পরীমনির দুই খালাত ভাই। ১২টা ২৭ মিনিটে তাদের কথা শেষ হয়।

এই দুই মিনিট কি কথা বলছেন জানতে চাইলে পরীমনির খালাত ভাই বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা হয়েছে।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে পরীমনির নানা ঢাকা মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে আসেন।

আদালতে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, নাতনির সঙ্গে দেখা করতে এসেছি।

এ সময় পাশে বসে থাকা পরীমনির খালাতো ভাই মেহেদী জানান, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম।

রিমান্ড শুনানির জন্য সকাল ৮টা ২৫ মিনিটে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।

এরপর সাড়ে ১১টার দিকে নেয়া হয় আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য