,

কাবুল বিমানবন্দরে নিহতের সংখ্যা বেড়ে ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে গত রোববার থেকে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির নিয়ন্ত্রণে নেওয়া সশস্ত্র গোষ্ঠী তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ভিড়ের মধ্যে পরে অথবা গুলিতে নিহত হন ওই ব্যক্তিরা।

কাবুল বিমানবন্দর গেটে ভিড় করা লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তালেবান যোদ্ধারা বিমানবন্দরে কারো ওপর হামলা করতে চায় না।

বিমানবন্দরে এখনও হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছে।

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের সড়কে তালেবান যোদ্ধারা অবস্থান করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র তালেবান যোদ্ধারা সাধারণ মানুষকে চলাচলে বাধা দিচ্ছে, তাদের কাগজপত্র খতিয়ে দেখছে।

আফগানিস্তান এখন পুরোপুরি তালেবানের নিয়ন্ত্রণে। শিগগিরই সরকার গঠন করতে যাচ্ছে তারা। এরইমধ্যে বেশিরভাগ অফিস আদালত, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বড় ভবনগুলোতে টানানো হয়েছে তালেবানের সাদা পতাকা। শহরে রাস্তার মোড়ে মোড়ে বসেছে চেক পোস্ট। ক্ষমতায় বসার আগেই নানা প্রতিশ্রুতি দিচ্ছে গোষ্ঠীটি দেশটির সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ইস্যুতে। তবুও ভয় আর আতংকে দেশ ছাড়ছে বহু মানুষ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য