,

সিলেট বিভাগে করোনায় মারা গেলেন আরও ২২ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এর আগে গত ১১ আগস্ট করোনায় একদিনে ২২ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো করোনা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪৭৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ৫৯৭ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন।

নতুন করে শনাক্ত ৪৭৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৫২০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৯৯৪ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৮৪২ জন, হবিগঞ্জ জেলায় ছয় হাজার ৭৫ জন, মৌলভীবাজারে সাত হাজার ৩৪৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ২৬০ জন।

সিলেটে বিভাগে বৃহস্পতিবার শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৫১ শতাংশ। যার ২৬ দশমিক শূন্য ৭৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৪৫ শতাংশ ও মৌলভীবাজারে ২৯ দশমিক ৭৮ শতাংশ।

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৯৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৯৪ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য