রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র নয়, শরিয়া আইনে আফগানিস্তান চলবে : তালেবান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানকে কোনো গণতান্ত্রিক দেশ হিসাবে চালাবে না তালেবান। দলটির এক জ্যেষ্ঠ সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে এমনটা জানান।

রয়টার্স জানায়, তালেবান এ নেতার নাম ওয়াহিদুল্লাহ হাশিমি। তিনি তালেবানদের নীতি নির্ধারণী দলের একজন সদস্য।

ওয়াহেদুল্লাহ রয়টার্সকে বলেন, আমরা মোটেই কোনো গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করব না, কারণ আমাদের দেশে এর কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, আমরা এখনো আলোচনা করিনি কোন ধরনের রাজনৈতিক পদ্ধতিতে আমরা সরকার পরিচালনা করব, কারণ আমাদের রাজনীতি পরিষ্কার। আর তা হলো শরিয়া আইন।

তালেবান আন্দোলনের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আকুনজাদা রাষ্ট্রেরও প্রধান থাকবেন বলে তিনি জানান।

রবিবার কাবুলে প্রবেশের পর দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয় তালেবান। আফগানিস্তানকে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’ হিসেবে ঘোষণা করবে বলে জানায় তারা।

বুধবার দেশটির জালালাবাদ প্রদেশে আফগানিস্তানের জাতীয় পতাকা নামিয়ে নিজেদের ব্যানার টানালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় তালেবানদের। এতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তালেবানদের পক্ষ থেকে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে আফগানিস্তান আর কোনোভাবে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে থাকবে না।

তারা বলে, ইতিমধ্যে আমরা আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের ক্ষমা করে দিয়েছি। আফগানিস্তানে শত্রুতার অবসান হলো। আমরা কানো অভ্যন্তরীণ বা বহিশত্রু চাই না।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা নিশ্চিত করে বলছি, ইসলামি আইন অনুযায়ী নারী অধিকারকে সম্মান জানাব। তারা ইসলামিক আইন অনুযায়ী শিক্ষাগ্রহণ ও কর্মক্ষেত্রে যেতে পারবে।

মুজাহিদ বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের সংস্কৃতির আওতায় সংবাদমাধ্যম কাজ করতে পারবে। বেসরকারি সংবাদমাধ্যম মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারবে

তিনি বলেন, আমাদের দেশে ইসলাম খুব গুরুত্বপূর্ণ, যে কারণে ইসলামি মূল্যবোধ আমাদের বিবেচনায় নিতে হবে সংবাদমাধ্যমকে। সংবাদমাধ্যমের নিরপেক্ষতা খুব গুরুত্বপূর্ণ। তারা আমাদের সমালোচনা করতে পারে যাতে আমরা আরো উন্নতি করতে পারি। কিন্তু তাদের উচিৎ নয় আমদের বিরুদ্ধে কাজ করা।

তিনি বলেন, সব জাতিরই মুক্তি ও স্বাধীনতা অর্জনের অধিকার আছে। আমরা কারো ওপর কানো প্রতিশোধ নেব না। কারো বিরুদ্ধে আমাদের কানো শত্রুতা নাই।

তিনি বলেন, আমরা জানি আমাদের অনেক কঠিন সময় ও সংকট অতিক্রম করতে হয়ছে। এ সময় আমাদের কিছু ভুলও হয়ছে।

তালেবানদের পক্ষ থেকে বলা হয়, আমরা এখন সরকার গঠনের প্রক্রিয়ায় আছি। এরপর কোন নীতিতে আমরা দেশ পরিচালনা করব তা জানাব।

জাবিহুল্লাহ বলেন, একটা বিষয় আমি বলতে চাই, আমরা জরুরি ভিত্তিতে সরকার গঠন প্রক্রিয়ার দিকে যাচ্ছি, এ পক্রিয়া মেষ হলে সবাইকে জানানো হবে।

তিনি বলেন, আমরা একটি মুসলিম জাতির দেশ, যা ২০ বছর আগে যেমন ছিল এখনো তাই। কিন্তু যখন অভিজ্ঞতা, উপলব্ধি বা দৃষ্টিভঙ্গীর বিষয় আসে, তাহলে বলব ২০ বছরের তুলনায় সেখানে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে। আমরা পরবর্তীতে যা করতে যাব তাতে পার্থক্য থাকবে। এটা স্বাভাবিক বিবর্তনের একটি প্রক্রিয়া।