,

দুই বাঘকে ফিডার খাওয়ানোর ভয়ংকর ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : বিশাল দুই বাঘকে এক যুবকের ফিডারে দুধ খাওয়ানোর শ্বাসরুদ্ধকর ভিডিও দেখে অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না।

২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, দুই হাতে দুইটি ফিডার নিয়ে দাঁড়িয়ে আছেন এক যুবক। একটু পরই বিশাল দুই বাঘ এসে ওই যুবকের কাঁধে পা তুলে দেন। এসময় ওই যুবক বাঘগুলোর মুখে ফিডার দিলে তারা তা খেতে থাকে।

ভিডিও দেখে ভীষণ ভীতিকর মনে হলেও ওই যুবক বিষয়টি বেশ উপভোগ করছিলেন বলেই মনে হয়েছে।

তবে কবে আর কোথায় ওই ভিডিও ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

অ্যাবসুলেট ইউনিটস নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পুরোনো ওই ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২০ ঘণ্টায় ওই ভিডিও দেখা হয়েছে তিন লাখের বেশিবার।

নানা রকম মন্তব্যে ভরে গেছে ভিডিওর কমেন্ট সেকশন। অনেকেই ওই ভিডিওকে ভয়ংকর বলে উল্লেখ করেছেন। অনেকেই বলেছেন ওই যুবক মৃত্যু নিয়ে খেলছেন। ওই যুবকের ভয়ংকর পরিণতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য