,

বিশৃঙ্খলা ছাড়া আফগানিস্তান থেকে বেরোনোর উপায় ছিল না: বাইডেন (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর ‘বিশৃঙ্খলা অনিবার্য’ ছিল বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। খবর হাফিংটন পোস্টের।

রোববার তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুল বিমানবন্দরে নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় বেশ কয়েকজনের মৃত্যু হয়।

বাইডেন বলেন, বিশৃঙ্খলা ছাড়া আফগানিস্তান থেকে বের হয়ে আসার উপায় হয়তো ছিল। কিন্তু আমি জানি না এটা কীভাবে সম্ভব।’

বাইডেন বলেন, যদি আফগানিস্তানে একজন আমেরিকানও থাকে, তবে তাকে ফেরাতে সেখানে আমরা থাকব।

এদিকে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বলেন, আমরা কিছু তথ্য পেয়েছি, যেসব আফগান দেশ ছাড়তে চায় তাদের বিমানবন্দরে আসতে বাধা দিচ্ছে তালেবান।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র সামর্থ্য অনুযায়ী ঝুঁকিতে থাকা আফগানদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমাদের বিমানবন্দরের বাইরে যাওয়ার এবং বিপুলসংখ্যক লোক সংগ্রহ করার ক্ষমতা নেই।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মিলিয়ে এখন পর্যন্ত চার হাজার ৮০০ জনের বেশি মানুষকে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয় ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে।

রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

https://twitter.com/i/status/1428106446735020036

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য