,

দেশ ছাড়তে মরিয়া আফগানদের ‘বাধা দিচ্ছে’ তালেবান

news-image

অনলাইন ডেস্ক : তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। দেশ ছেড়ে পালাতে তারা কাবুল বিমানবন্দরে ভিড় করলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তার আওতায় থাকা বিমানবন্দরের দিকে এখনও মানুষ ছুটছেন। আর এসব মানুষকে পথে পথে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান শহরজুড়ে তল্লাশিচৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সব মুখেই তাদের পাহারা রয়েছে। ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান, তাদের এসব তল্লাশিচৌকি পার হয়ে যেতে হচ্ছে। আর এ সময়ই বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এমন ঘটনার পর যুক্তরাষ্ট্র তালেবানের প্রতি অনুরোধ জানিয়ে বলছে, তারা আশা করছেন— যারা আফগানিস্তান ছাড়তে চান, তাদের যেন আর বাধা না দেওয়া হয়।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বলেন, আমরা জানতে পেরেছি— তালেবান যে ঘোষণা দিয়েছে এবং আমাদের সরকারকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার সঙ্গে কাজের কোনো মিল নেই। আফগানদের মধ্যে যারা দেশ ছাড়তে চাইছেন, তাদের বিমানবন্দরে যেতে বাধা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট আরও বলেন, বিষয়টি নিয়ে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কথা হয়েছে। এটি তাদের স্পষ্ট করে বলা হয়েছে, আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রের সব নাগরিক, অন্য সব দেশের নাগরিক এবং যেসব আফগান দেশ ছাড়তে চাইবেন, তাদের নিরাপদে এবং কোনো ধরনের হয়রানি ছাড়া কাবুল ত্যাগ করতে পারবে।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মিলিয়ে এখন পর্যন্ত চার হাজার ৮০০ জনের বেশি মানুষকে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য