,

৪৩ লাখ টাকায় শখের গাড়ি কিনলেন নায়িকা নিঝুম

news-image

বিনোদন প্রতিবেদক : শখের তোলা আশি টাকা। সাধ্যে থাকলে মানুষ সব শখই পূরণ করার চেষ্টা করে। সেই চেষ্টায় সফল চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

সম্প্রতি বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন তিনি। গাড়ি কেনার পর সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

তার নতুন গাড়ির মডেল ‘কিয়া সনেট ২০২১’। বর্তমানে বাংলাদেশে এর বাজারমূল্য ৪৩ লাখ টাকা। গাড়িটি অনলাইনে অর্ডার করে দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে তুললেন রুবিনা। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

তিনি বলেন, ‘ঈদের আগেই গাড়িটি পাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে দেরি হলো। অনেক দিন অপেক্ষার পর শখের গাড়িটি পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

সম্প্রতি নায়িকাদের আয় নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এ ব্যাপারে নিঝুম বলেন, ‘গাড়িটি কেনার জন্য ব্যাংক লোন নিয়েছি। এছাড়া পুরোনো গাড়িটা ১৭ লাখ টাকায় বিক্রি করেছি। লোন নিয়েছি ১৮ লাখ টাকা। ৩৫ লাখ টাকা এখানেই। বাকি ৮ লাখ টাকা আমি অ্যাড করেছি। এতো বছর ধরে কাজ করছি ৮ লাখ টাকা থাকা তো কোনো ব্যাপার নয়। আশা করি এখন আর কোনো প্রশ্ন থাকবে না গাড়ি কেনা নিয়ে।’

জয়া মিডিয়া প্রোডাকশনের চতুর্থ ছবি ‘বেসামাল’ এ কাজ করছেন নিঝুম রুবিনা। কমল সরকারের লেখা কাহিনিতে ছবিটি পরিচালনা করছেন রাহুল রওশন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য