,

বুধবার টিকার দ্বিতীয় ডোজ নেবেন খালেদা

news-image

অনলাইন প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল বুধবার (১৮ আগস্ট) করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এই টিকা গ্রহণ করবেন। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে সার্বিক নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী আবদুস সাত্তার।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান  এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বুধবার দুপুর ২টায় হাসাপাতালে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।’

এর আগে গত ১৯ জুলাই বিকেলে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রথম ডোজের টিকা নিতে যান তিনি। সেসময় গাড়িতে বসেই টিকা নেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড