,

চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : চলতি মাসেই মা হচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিকিৎসকরা প্রথমে সেপ্টেম্বরের প্রথমে নুসরাতের ডেলিভারির ডেট দিলেও তা এগিয়ে এসেছে। আগস্টের শেষে যে কোনো সময় আসতে পারে নতুন অতিথি।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সে কথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন হবু মা।

নুসরাত আপাতত তার প্রেমিক যশের সঙ্গেই আছেন। একই লোকেশন থেকে ছবি দেওয়া, রাত-বিরেতে যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তার প্রমাণ। কিন্তু এই নিয়ে কথা বলতে রাজি নন তারা।

তারকা জুটি মুখ না খুললেও নুসরাতের সন্তানের বাবা যে যশ দাশগুপ্তই, তা শতভাগ নিশ্চিত হয়ে গেছেন নেটিজেনরা। অন্যদিকে, তারা যে শুধু প্রেমিক-প্রেমিকা নন এই গুঞ্জন তো বহু পুরোনো।

উল্লেখ্য, নুসরাত ২০১৩ সালে প্রথম বিয়ে করেন ভিক্টর ঘোষ নামে একজনকে। সেই বিয়েটাও গোপনে হয়েছিল। যেটা টলিপাড়ার কেউই জানতেন না। এই বিয়ের কথা প্রকাশ হয় ২০১৮ সালের শুরুতে। যখন ভিক্টরকে আদালতের মাধ্যমে তালাক দেন নুসরাত। যদিও এই ডিভোর্স পেতে ভিক্টরকে মোটা অংকের টাকা দিতে হয়েছিল নায়িকাকে।

গুঞ্জন রয়েছে, সে সময় দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনকে ভালোবেসে ভিক্টরকে ছেড়েছিলেন নুসরাত। ২০১৮ সালের ১৯ জুন তুরস্কে গিয়ে ধুমধাম করে নিখিলকে বিয়েও করেন। কিন্তু কয়েক মাস পরই তারা আলাদা থাকতে শুরু করেন এবং নিখিলের সঙ্গে বিয়ের বিষয়টিকে অস্বীকার করেন নুসরাত। শুধু তাই নয়, এই বিয়েকে লিভ ইন সম্পর্ক বলেও আখ্যা দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য