,

পুরোনো সিনেমা দিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স

news-image

বিনোদন প্রতিবেদক : করোনার কারণে সরকারিভাবে সবকিছু বন্ধ ঘোষণার সময় দেশের সিনেমা হলগুলোও তার আওতায় ছিল। বন্ধ ছিল স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা। গত বছর করোনা হানা দেয়ার পর থেকেই বেশ কয়েকবার বন্ধ রাখার ঘোষণা এসেছে সিনেমা হলগুলোতে।

এখানে লোকসানের পরিমাণও ভয়াবহ। গত ১১ আগস্ট থেকে লকডাউন শেষ হয়েছে। সিনেমা হলগুলোও চালু রাখার অনুমতি পেয়েছে। কিন্তু দেশের বেশিরভাগ হলই বন্ধ। এর কারণে নেই নতুন সিনেমা, নেই দর্শক।

এদিকে স্টার সিনেপ্লেক্সে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, ১১ আগস্ট থেকে বসুন্ধরা সিটির মূল শাখাসহ রাইফেল স্কয়ার ও মহাখালীর শাখা দুটিও চালু রেখেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। হলগুলোতে চলছে পুরোনো সিনেমাই।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘১১ তারিখ থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রদর্শনী শুরু করেছি। নতুন সিনেমার অভাব বোধ করছি। পুরোনো সিনেমা চালাতে হচ্ছে। দর্শকের উপস্থিতি খুবই কম।’

তিনি আরও বলেন, ‘করোনার কারণে দেশের অনেক বিগ বাজেটের সিনেমার মুক্তি আটকে আছে। আন্তর্জাতিক বাজারেও অনেক সিনেমা মুক্তির অপেক্ষায়। প্রযোজকরা সাহস পাচ্ছেন হলে সিনেমা মুক্তি দেয়ার। সবাই আসলে পৃথিবী স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি। নতুন চলচ্চিত্র প্রয়োজকরা মুক্তি দিলে আমরা সিনেমা হলে প্রদর্শনী শুরু করবো।’

তিনি আরও জানান, অনেকেই হয়তো জানেন না যে সিনেপ্লেক্স চালু আছে। ধীরে ধীরে সবাই জানছেন। স্বাস্থ্যবিধি মেনে অনেক সিনেমাপ্রেমী দর্শক হলে আসতে শুরু করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য