,

চিড়িয়াখানা খুলছে ১৯ আগস্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট থেকে খুলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। চলতি বছর করোনার প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখ খুলে দেয়া হয় বিনোদন কেন্দ্রটি।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, আগামী ১৯ আগস্ট চিড়িয়াখানা খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনার কথা চিন্তা করে দর্শনার্থীদের মাস্ক পরা নিশ্চিত করা ছাড়াও জ্বর মেপে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চিড়িয়াখানায় প্রবেশ করানো হবে। সীমিত করা হবে দর্শনার্থীর সংখ্যাও।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান, ১৯ তারিখ সব বিনোদন কেন্দ্রের পাশাপাশি চিড়িয়াখানা খুলে দেয়ার চিন্তা-ভাবনা আছে।

তিনি আরও জানান, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকায় প্রাণীগুলো নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে। প্রজননও ভালো হয়েছে। এছাড়াও প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত ১০ আগস্ট করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ তুলে নেয়ার পর থেকেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। বিনোদন কেন্দ্রগুলো খোলা না থাকলেও হাতিরঝিল, সংসদ ভবনসহ উন্মুক্ত স্থানে বাড়ছে ভিড়। সরকারি ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য