,

তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়তে প্রস্তুত চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমাসমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চীন স্বাধীনভাবে আফগান জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকারকে সম্মান করে… আমরা আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়তে ইচ্ছুক।

অবশ্য চীন আগেই ইঙ্গিত দিয়েছিল, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরলে স্বীকৃতি দেবে তারা। গত ২৮ জুলাই চীনে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেছিল তালেবানের নয় সদস্যের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন সশস্ত্র এ গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা ও উপ-প্রধান মোল্লা আব্দুল গানি বারাদার, যিনি আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে পারেন বলে শোনা যাচ্ছে।

ওয়াং ই সে সময় তালেবানকে ‘আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক শক্তি’ হিসেবে উল্লেখ করেন, যারা ‘দক্ষিণ এশীয় দেশটিতে শান্তি, পুনর্মিলন ও পুনর্গঠনে বড় ভূমিকার রাখবে’। পাশাপাশি, তালেবানকে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি ও সমন্বিত পদক্ষেপ নিতে বলেছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, গত রোববার তালেবান কাবুল দখলে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো নিজেদের লোকজনকে দ্রুত সরিয়ে নিতে কাজ করছে। এমনকি দূতাবাস বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে অনেকে। তবে সেই পথে হাঁটছে না চীন ও রাশিয়া। তারা জানিয়েছে, দূতাবাস বন্ধ করার কোনও পরিকল্পনা আপাতত নেই তাদের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য