,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় রিকশার যাএী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টিএ রোড লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো: শাহাবুদ্দিন (৪৫) নামে এক রিকশার যাত্রী নিহত হয়েছেন। রোববার  রাতে  এ ঘটনায় নিহত যাএী জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের মুলু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত রিকশাচালকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রর্তক্ষদর্শী ও স্হানীয়রা জানান, রাতে পৌনে নয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রমের সময় রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। পরে স্হানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাএী শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত শাহজাহান দীর্ঘদিন যাবৎত কলেজ গেইটে আচার বিক্রি করতেন। সকলের কাছে তিনি ” শাহাবুদ্দিন মামা” নামে পরিচিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বলেন,
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত শাহাবুদ্দিনের মরদেহ জেলা সদরের মর্গে আছে। রিকশাচালক অসাবধানতাবশত রিকশা নিয়ে রেললাইনে ওঠে পড়ায় এ দূর্ঘটনাটি ঘটে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য